চট্টগ্রামের বাঁশখালীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো “ভি.আই.পি কমিউনিটি সেন্টার”

0
138

মোহাম্মদ,  আসাদুল ইসলাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নের পাইরাং হইট্র্যাতলা এলাকার ৯নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ “ভি.আই.পি কমিউনিটি সেন্টার”। আধুনিক ডিজাইন, নান্দনিক পরিবেশ ও উন্নত সেবার সমন্বয়ে নির্মিত এই কমিউনিটি সেন্টারটি ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
জানা যায়, আধুনিক মানুষের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে সাজানো হয়েছে কমিউনিটি সেন্টারের অভ্যন্তরীণ পরিবেশ। এখানে রয়েছে উন্নতমানের আধুনিক ইন্টেরিয়র, ২৪ ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রিত সুব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত রান্নার জন্য পরিবেশবান্ধব গ্যাস সুবিধা। এছাড়াও অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করতে রাখা হয়েছে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ও আকর্ষণীয় আলোকসজ্জা।

বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ, জন্মদিন, মিলাদ মাহফিল, ভিআইপি প্রোগ্রাম, কর্পোরেট সভা ও বিভিন্ন কমার্শিয়াল আয়োজনের জন্য রয়েছে মনোরম ও আধুনিক সুব্যবস্থা। প্রশস্ত হলরুম ও উন্নত সেবার কারণে যে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে স্বাচ্ছন্দ্যের সঙ্গে।
প্রতিষ্ঠানটির মালিক পক্ষ জানান, উদ্বোধন উপলক্ষে আগামী ৩ মাস পর্যন্ত সকল বুকিংয়ে বিশেষ ৩০ শতাংশ ডিসকাউন্ট প্যাকেজ সুবিধা চালু থাকবে। ফলে কম খরচে আধুনিক পরিবেশে অনুষ্ঠান আয়োজনের সুযোগ পাবেন গ্রাহকরা।

স্থানীয়দের মতে, বাঁশখালী এলাকায় আধুনিক ও মানসম্মত কমিউনিটি সেন্টারের চাহিদা দীর্ঘদিনের। “ভি.আই.পি কমিউনিটি সেন্টার” চালুর মাধ্যমে সেই চাহিদা অনেকাংশে পূরণ হবে বলে আশা করছেন তারা। ইতোমধ্যে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বুকিং কার্যক্রম শুরু হয়েছে বলেও জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here