বাঁশখালীতে মারকাযুত তানযীল ইসলামিয়া মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও দোয়া মাহফিল

0
21

বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব কোকদণ্ডী গুলিস্তান পাড়ায় অবস্থিত মারকাযুত তানযীল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারি হেলাল উদ্দিন আল হাবিবের সভাপতিত্বে এবং মাওলানা আশেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাঁশখালী থানা জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর আশরাফি, মাওলানা লোকমান, হাজি আব্দুল খালেক, আহমাদুল হক শাহাদত, সাংবাদিক আমিনুল ইসলাম, মাওলানা হাফেজ হাসান, হাফেজ মনিরুল্লাহ, মাস্টার জাফর, মুহাম্মদ সিরাজসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা, অনুষ্ঠানে পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ফলাফল ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here