বাঁশখালীর সাধনপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

0
90

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষা ও পূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় সাধনপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্গাপূজা উদ্‌যাপনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা, পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি লায়ন শেখর দত্ত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধনপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইসমাইল।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাস্টার সাইফুর রহমান, রোকন উদ্দীন, জসীম উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মুবিনুল হক, জিয়াউদ্দিন, আব্দুল হক ও আব্দুল ওয়াহেদসহ অন্যান্য নেতাকর্মী।
সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনসাধারণ অংশ নেন।

সভায় দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের সম্মিলিত অংশগ্রহণে উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সাধনপুর ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে সাধনপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থিত অতিথি, জনপ্রতিনিধি, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here