শিরোনাম
➤বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ৩৬ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ।➤বাঁশখালীর সাধনপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত➤ফেস অব বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতার নারী বিভাগে সেরার মুকুট জিতেছেন আফসানা।➤শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার ” কর্মসূচীর ঘোষনা সিআরএর➤চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ।➤বাঁশখালীর পুকুরিয়ায় আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা➤বাঁশখালী নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন চসিক মেয়র শাহাদাত➤পুইছড়িতে কিশোর গ্যাং, মাদক ও জুয়া নির্মূলের প্রত্যয়ে প্রেমবাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।➤বাঁশখালীতে ১০ অক্টোবর যাত্রা শুরু শেভরনের নতুন শাখার➤সিএমপির হালিশহরে নতুন ওসির জিরো টলারেন্স নীতি: ফুটপাত ও রাস্তা থাকবে দখলমুক্ত। 

admin

About the author

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ৩৬ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ।

চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয় দিয়ে মো. এহসান প্রকাশ হাসান (৩৫) নামে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ৩৬...

বাঁশখালীর সাধনপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষা ও...

ফেস অব বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতার নারী বিভাগে সেরার মুকুট জিতেছেন আফসানা।

মানিকগঞ্জের মেয়ে আফসানা সুলতানা। স্বপ্ন দেখতেন নিজেকে তুলে ধরবেন বড় কোনো মঞ্চে। সেই স্বপ্ন পূরণের পথে এবার গুরুত্বপূর্ণ এক অর্জন। ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতার নারী বিভাগে সেরার মুকুট জিতেছেন এই তরুণী। জাতীয় পর্যায়ে সাফল্যের পর এবার তাঁর সামনে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে নারী বিভাগে বিজয়ী ঘোষণা করা হয় আফসানা সুলতানাকে। একই আসরে পুরুষ বিভাগে সেরার মুকুট জেতেন অদিত সারজিল কোরেশি। মানিকগঞ্জ থেকে উঠে আসা আফসানা পড়াশোনা করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। বর্তমানে Apply Dhaka.com-এ স্টুডেন্ট কাউন্সেলর হিসেবে কর্মরত তিনি। পেশাগত দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের আগ্রহের জায়গা মডেলিংয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই তরুণী। তবে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে আফসানার পথচলা এবারই প্রথম নয়। এর আগে ‘মিস বাংলাদেশ ২০২৪’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ১৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতার পর এবার ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’-এ অর্জন করলেন বিজয়ীর খেতাব। এই সাফল্য আফসানার সামনে খুলে দিয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ। আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফেস অব এশিয়া ২০২৬’। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আফসানা। আন্তর্জাতিক মঞ্চের জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে চান তিনি। নিজের পরিচিত গণ্ডি পেরিয়ে আরও বড় পরিসরে এগিয়ে যাওয়ার সুযোগ এখন আফসানার সামনে। ‘মিস বাংলাদেশ ২০২৪’-এর সেরা ১৫ থেকে ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী—তাঁর পথচলায় যোগ হলো নতুন এক অধ্যায়। মানিকগঞ্জের আফসানা সুলতানার পরবর্তী গন্তব্য এবার দক্ষিণ কোরিয়া। দেশের মঞ্চে সাফল্যের পর এশিয়ার মঞ্চে কেমন করেন তিনি, সেটিই এখন দেখার অপেক্ষা

শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার ” কর্মসূচীর ঘোষনা সিআরএর

নিজস্ব প্রতিবেদক চ্যানেল ২৪-এর চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হুমকি, হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে...

চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ।

চট্টগ্রামে চ্যানেল টোয়েন্টিফোরের আবাসিক সম্পাদক কামাল পারভেজকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়ন...

বাঁশখালীর পুকুরিয়ায় আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

মোহাম্মদ আমিনুল ইসলাম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ নম্বর পুকুরিয়া ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জনসাধারণের ভূমিকা...

বাঁশখালী নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন চসিক মেয়র শাহাদাত

বাঁশখালী নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ সকালে নিজের...

পুইছড়িতে কিশোর গ্যাং, মাদক ও জুয়া নির্মূলের প্রত্যয়ে প্রেমবাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি প্রেমবাজার পরিচালনা কমিটির উদ্যোগে এলাকায় কিশোর গ্যাং, মাদক ও জুয়া নির্মূল করার প্রত্যয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুইছড়ি প্রেমবাজার...

বাঁশখালীতে ১০ অক্টোবর যাত্রা শুরু শেভরনের নতুন শাখার

স্টাফ রিপোর্টার: মোহাম্মদ আসাদুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালীতে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা এবং রোগ নির্ণয় সেবা পৌঁছে দিতে আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে...

সিএমপির হালিশহরে নতুন ওসির জিরো টলারেন্স নীতি: ফুটপাত ও রাস্তা থাকবে দখলমুক্ত। 

চট্টগ্রামের হালিশহর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেই কঠোর অবস্থানে নেমেছেন জয়নাল আবেদিন মন্ডল। পদভার গ্রহণের পর পরই তিনি ঘোষণা দিয়েছেন—এলাকার জনসাধারণের চলাচলের সুবিধার্থে ও যানজট নিরসনে কোনো ফুটপাত বা প্রধান রাস্তায় অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবে না। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন  মন্ডল দায়িত্ব নিয়েই আইনশৃঙ্খলা রক্ষা ও ফুটপাত মুক্ত করার অভিযান শুরু করেছেন। সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এবং এলাকার যানজট নিরসনে কঠোর অবস্থানে থেকে কাজ শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায় নগরীর হালিশহর  বড়পোল মোড়ে রাস্তার উপর বসে ব্যবসা করা দোকানদারগন তাদের অস্থায়ী দোকানগুলো নিজ দ্বায়িত্বে সরিয়ে নিচ্ছে। করিম নামের এক দোকানদারের সাথে কথা হলে তিনি জানান হালিশহর থানায় নতুন ওসির নির্দেশ এখানে দোকান করা যাবে না। আরেকজন দোকানদারকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এখানে কোন ভাঙচুর হচ্ছে না,  কোন ম্যাজিস্ট্রেটও আসে নি, ওসি স্যার বলেছেন তাই সরিয়ে নিচ্ছি। না সরালে যদি ভেঙে দেয় আমাদেরই ক্ষতি হবে। তবে কি করে আগামী দিন পার করব তা বুঝতে পারছিনা,  পরিবার কি করে চলবে তাও বুঝতে পারছিনা। সচেতন এলাকাবাসীর পরামর্শ হল,  "প্রত্যেকটা সরকারি  স্কুল মাঠ সন্ধ্যার পর খালি থাকে,  হত দরিদ্রদের শর্ত সাপেক্ষে সন্ধ্যাকালীন এসব মাঠ গুলো ব্যবহার করতে দিয়ে তাদের ব্যবসা চালু রেখে সমস্যা সমাধান করা যেতে পারে"। ওসি জয়নাল আবেদীন মন্ডল স্পষ্ট বার্তা দিয়েছেন যে, “রাস্তায় ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা কোনো দোকান রাখা হবে না।” দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সরেজমিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ টিম পাঠিয়ে উচ্ছেদ অভিযান চালনা এবং কঠোর সতকর্তামূলক বার্তা দেওয়ার কাজ শুরু করেছেন। এদিকে এমন অভিযানে নগরবাসীর প্রশংসায় ভাসছেন হালিশহর থানার নতুন ওসি অপরদিকে নগরীর অনান্য থানার ওসিগণ এমন উদ্যোগ কেন নিতে পারছেন না এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন, হাইডেন কোন অর্থনৈতিক সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখার দাবি নগরবাসীর।

বাঁশখালী মিয়ার বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বাঁশখালী মিয়ার বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস বিস্তারিত আসছে.......

বাঁশখালীতে ৩০ অসহায় পরিবারের মাঝে নজির আহমদ স্মৃতি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইরাং বাহাদুর পাড়া এলাকায় ৩০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে নজির আহমদ...

Categories

spot_img