গাড়ি দুর্ঘটনায় আহত জামায়াত নেতা ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা হাসপাতালে ভর্তি

0
23

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাবেক আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা (হাফিঃ) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) তিনি একটি গাড়ি দুর্ঘটনায় আহত হলে তাকে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করছেন।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্র থেকে তার শারীরিক অবস্থার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা গ্রহণ করছেন।

সকলের কাছে ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা (হাফিঃ)-এর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here