
মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে হাসিনা আলী ফাউন্ডেশনের অর্থায়নে এবং কালীপুর ইউনিয়ন জামায়াতের ব্যবস্থাপনায় ঢেউটিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইসমাইল, উপজেলা সেক্রেটারি মাওলানা আরিফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা এনামুল হক জিহাদী, জেলা যুব বিভাগের সাংগঠনিক সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, হাসিনা আলী ফাউন্ডেশনের ফাউন্ডেশনের কর্ণধার আলহাজ্ব আলী আহমদ, ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম করিম উদ্দিন, কালীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আশরাফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীপুর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম সোহাগ, সাবেক পুলিশ কর্মকর্তা মো. রহিম উদ্দীন, জমজম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সেলিম উদ্দীনসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনো ঘরবাড়ি মেরামত ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সংগ্রাম করছে। এমন সময়ে ঢেউটিনসহ পুনর্বাসন সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে বন্যায় ক্ষতিগ্রস্ত নির্বাচিত পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা হাসিনা আলী ফাউন্ডেশন, কালীপুর ইউনিয়ন জামায়াত এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

