পুকুরিয়াসহ সারা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান

0
37

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, পুকুরিয়া ইউনিয়ন শাখা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব জয়নাল আবেদীন নূরী, বিশিষ্ট সমাজসেবক ইউসুফ এবং ইউনুস কোম্পানি।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল আজিম, বাঁশখালী কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল হক পলাশ, উপজেলা বিএনপির সাবেক সদস্য আশফাকুর রহমান, ইউপি সদস্য মনির উদ্দীন ময়ূর, বিএনপি নেতা ইউনুস চৌধুরী, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আহমদ হোছাইন, বিএনপি নেতা শাহাদাত হোসেন, তৌহিদ, ছাত্রদল নেতা শাওনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় উপকারভোগীরা এ সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগ মোকাবিলায় সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here