রণবীরের নায়িকা হচ্ছেন সেই কল্যাণী

0
28

ক্যারিয়ারের মন্দা সময় পেরিয়ে ‘ধুরন্ধর’ দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন বলিউড তারকা রণবীর সিং। ঈদে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’-ও বক্স অফিসে দাপট দেখাচ্ছে। টানা দুই সফল সিনেমার পর যেন নতুন আত্মবিশ্বাসে উড়ছেন তিনি।

এই সাফল্যের মাঝেই সামনে এসেছে তাঁর নতুন সিনেমার খবর, নাম ‘প্রলয়’।

ভিন্নধর্মী এই ছবির প্রেক্ষাপট হবে এক প্রলয়-পরবর্তী পৃথিবী, যেখানে জম্বিদের দাপটে সভ্যতা প্রায় ধ্বংসের মুখে।
ছবিটি পরিচালনা করবেন জয় মেহতা, যিনি আগে তাঁর বাবা হানসাল মেহতা-র সঙ্গে ‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’ সহ-পরিচালনা করেছিলেন। এই সিনেমাটি হানসালের প্রযোজনা প্রতিষ্ঠান ট্রু স্টোরি ফিল্মসের ব্যানারে তৈরি হবে, সঙ্গে সহ-প্রযোজক হিসেবে থাকছে রণবীরের সংস্থা মা কসম ফিল্মস।

প্রায় ৩০০ কোটি রুপি বিশাল বাজেটে নির্মিত হতে যাওয়া ‘প্রলয়’-এর চিত্রনাট্য লিখেছেন জয় মেহতা ও বিশাল কাপুর।

নির্মাতারা জানিয়েছেন, এটি কোনও অনুপ্রেরণা বা রূপান্তর নয়, একেবারেই মৌলিক গল্প।
তবে তুলনা টানা হয়েছে হোসে সারামাগো-র বিখ্যাত উপন্যাস ব্লাইন্ডনেস-এর সঙ্গে। যদিও হানসাল মেহতা স্পষ্ট করেছেন, ‘প্রলয়’ সেই গল্পের রূপান্তর নয়।

তাঁর মতে, সারামাগোর মতো লেখকদের কাজ বই হিসেবেই সবচেয়ে ভালো উপভোগ করা যায়।

সিনেমায় সেই গভীরতা অনেক সময় হারিয়ে যায়।
জানা গেছে, ছবিটিতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে কল্যাণী প্রিয়দর্শনকে। দক্ষিণী সিনেমায় ‘লোকাহ’ দিয়ে সাফল্যের পর তিনি এখন বলিউডেও নিজের জায়গা তৈরি করছেন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ‘প্রলয়’-এর শুটিং শুরু হওয়ার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here