ইরান থেকে উদ্ধার দ্বিতীয় মার্কিন বিমানসেনা ‘নিরাপদ ও সুস্থ’ আছেন: ট্রাম্প

0
56

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের অভ্যন্তরে বিধ্বস্ত হওয়া বিমানের দ্বিতীয় মার্কিন বৈমানিককে উদ্ধার অভিযান চালিয়ে ‘নিরাপদ ও সুস্থ’ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

রোববার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘আমরা তাকে উদ্ধার করেছি! প্রিয় মার্কিন নাগরিকরা, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী দেশের ইতিহাসে অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। উদ্ধার হওয়া সম্মানিত অফিসার একজন উচ্চপদস্থ কর্নেল। তিনি এখন নিরাপদ ও সুস্থ আছেন-এ খবর জানাতে পেরে আমি আনন্দিত।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, ওই বৈমানিককে উদ্ধারে মার্কিন সামরিক বাহিনীকে তিনি ‘বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত কয়েক ডজন বিমান’ পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

ট্রাম্প আরও লেখেন, ‘তিনি আহত হয়েছেন, তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।’

মার্কিন গণমাধ্যম শুক্রবার জানায়, বিধ্বস্ত একটি এফ-১৫ যুদ্ধবিমানের দুই ক্রু সদস্যের একজনকে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে। যুদ্ধ শুরুর পর ইরানের অভ্যন্তরে বিধ্বস্ত হওয়া এটিই প্রথম মার্কিন যুদ্ধবিমান।

ট্রাম্প নিশ্চিত করেন, আরেকজন সাহসী পাইলটকে গতকাল সফলভাবে উদ্ধার করা হয়েছে।’ তিনি আরও জানান, দ্বিতীয় উদ্ধার অভিযান যাতে ঝুঁকিতে না পড়ে সেকারণে প্রথম উদ্ধারের তথ্য প্রকাশ করা হয়নি।

ট্রাম্প লেখেন, ‘সামরিক ইতিহাসে এই প্রথম দুজন মার্কিন পাইলটকে আলাদাভাবে শত্রু ভূখণ্ডের অনেক ভেতর থেকে উদ্ধার করা হল।’

তিনি আরও জানান, দুটি অভিযানই ‘কোন মার্কিন সেনা নিহত বা আহত হওয়া ছাড়াই’ সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here