চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদল

0
23

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা। বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তায় সংগঠনটির উদ্যোগে প্রায় ২০০টি পরিবারের মাঝে মানবিক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। এ সময় বক্তারা বলেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছাত্রদলের মানবিক দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম আবু তাহের সবুজ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ। মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম তন্ময়ের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম, নুর শাহেদ খাঁন রিপন, সদস্য যথাক্রমে বেলাল মাহমুদ, মোহাম্মদ তারেক ও মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসিম বিল্লাহ, দপ্তর সম্পাদক মো. আরফাত রহমান, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আহ্বায়ক আব্দুর রহমান ইমন, উপজেলা ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন তারেক, আতিকুর রহমান, শাকিল এবং বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তানিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here