দ্বারে দ্বারে ঘুরছি, শুধু একটি রাস্তার জন্য।

0
83

কত অফিস, কত অধিদপ্তর, কত মানুষের কাছে যেতে হয়েছে—তার হিসাব নেই। তবুও আশা ছাড়িনি। কারণ এই সড়ক শুধু একটি রাস্তা নয়, হাজারো মানুষের জীবনের প্রয়োজন।

আজ আমি কোনো ব্যক্তিগত প্রয়োজনে নয়, হাজারো মানুষের স্বার্থে এক অফিস থেকে আরেক অফিসে ছুটে বেড়াচ্ছি। ফজলুর রহমান চৌধুরী সড়কের LGED Road ID: 415084019 ,সংস্কারের দাবিতে মাননীয় এমপি মহোদয়, ইউএনও মহোদয়, বাঁশখালী উপজেলা প্রশাসন, বাঁশখালী এলজিডি প্রকৌশলী কার্যালয় এবং চট্টগ্রাম জেলা এলজিডি অফিসে আবেদন জমা দিয়েছি। আমার একটাই স্বপ্ন—এই সড়কের কাজ যেন বাস্তবায়ন হয়, মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটে এবং এলাকার উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়।
সবার কাছে আন্তরিক অনুরোধ, আমার জন্য দোয়া করবেন এবং এই ন্যায্য দাবির পাশে থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রচেষ্টাকে সফল করেন। আমীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here