সিরিয়া-লেবানন সীমান্তের কাছে ইসরাইলি বাহিনী শিগগিরই হামলা চালাবে

0
50

ইসরাইলি সেনাবাহিনী সিরিয়া ও লেবাননের প্রধান সীমান্ত ক্রসিংয়ের কাছে তারা শিগগিরই হামলা চালাবে। শনিবার তারা এ কথা জানিয়েছে।

এ কারণে ওই এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর, ২ মার্চ থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ যুদ্ধে জড়ানোর পর থেকেই ইসরাইল লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে।

দক্ষিণাঞ্চলে তারা স্থল অভিযানও শুরু করেছে।

সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র কর্নেল অভিচাই আদরায়ী বলেন, হিজবুল্লাহ মাসনা ক্রসিং সামরিক কাজে ব্যবহার করছে এবং যুদ্ধ সরঞ্জাম পাচার করছে। এ কারণে সেখানে শিগগিরই হামলা চালানোর পরিকল্পনা রয়েছে আমাদের।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় বলেন, ‘নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ক্রসিংয়ের আশপাশে থাকা সবাইকে এবং মানচিত্রে লাল চিহ্নিত এলাকায় থাকা ব্যক্তিদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

মাসনা সীমান্ত ক্রসিংয়ে দায়িত্বে থাকা লেবাননের এক নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, ইসরাইলের হুমকির পর আমরা বর্তমানে ক্রসিংটি খালি করছি।

সিরিয়ার দিক থেকে জেনারেল অথরিটি ফর বর্ডারস অ্যান্ড কাস্টমসের জনসংযোগ পরিচালক মাজেন আলুশ বলেন, জদেইদেত ইয়াবুস নামে পরিচিত ওই ক্রসিংটি শুধু বেসামরিক কাজে ব্যবহৃত হয়, সামরিক কোনো কাজে নয়।

তিনি আরও বলেন, চলমান সতর্কতার কারণে ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে, ঝুঁকি না কমা পর্যন্ত ক্রসিং দিয়ে চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

মাসনা ক্রসিং সিরিয়া ও লেবাননের মধ্যে প্রধান সীমান্ত পথ। এটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট।

লেবাননের জন্য এটি অঞ্চলের সঙ্গে প্রধান স্থল যোগাযোগের পথ।

এর আগে, ২০২৪ সালের অক্টোবর মাসেও হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষের সময় ইসরাইল এই ক্রসিংয়ে হামলা চালায়।

পরবর্তী মাসে যুদ্ধ বিরতির পর লেবানন ও সিরিয়ার কর্তৃপক্ষ মেরামত কাজ শুরু করলে ক্রসিংটি পুনরায় চালু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here