বাঁশখালীতে বন্যাদুর্গত ১০০ পরিবারের জন্য ঘর নির্মাণ উদ্যোগ: আস্করিয়া পাড়া পরিদর্শনে যুবদল নেতা জয়নাল আবেদীন

0
33

বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আস্করিয়া পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের জন্য ঘর নির্মাণ উদ্যোগের অংশ হিসেবে এলাকা পরিদর্শন করেছেন বাঁশখালী পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালীর কৃতী সন্তান মোঃ জয়নাল আবেদীন।

শুক্রবার সন্ধ্যায় তিনি আস্করিয়া পাড়ার বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বন্যায় হওয়া ক্ষয়ক্ষতি, তাদের বর্তমান জীবনযাত্রা এবং নতুন ঘর নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে যেসব পরিবারের সঙ্গে তিনি মতবিনিময় করেন, তাঁদের মধ্যে ছিলেন খলিলুর রহমান, মোছাম্মদ মাবিয়া খাতুন, জাহেরা বেগম, মোঃ বেলাল, মরিয়ম খাতুন ও মোঃ জাফর আহমেদ।

এ সময় স্থানীয়রা বন্যাদুর্গত মানুষের জন্য ১০০টি ঘর নির্মাণ উদ্যোগকে স্বাগত জানান এবং এ উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব পদমর্যাদায়) ও বাঁশখালীর কৃতী সন্তান ড. মোহাম্মদ জাকারিয়ার সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছির উদ্দীনের তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর জন্য এই ঘর নির্মাণ উদ্যোগ তাদের মাঝে নতুন আশা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা জাগিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here