পুকুরিয়ায় দুই সড়কের উন্নয়ন শেষ পর্যায়ে, চেয়ারম্যান আসহাব উদ্দিনকে ধন্যবাদ

0
39

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় নতুন পাড়া সংযোগ সড়ক এবং আবু জাকের ও জুনাইদ ভাইয়ের বাড়ি সংলগ্ন সড়কের উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সড়ক দুটির উন্নয়ন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়ক দুটির বিভিন্ন অংশ ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী থাকায় এলাকার সাধারণ মানুষকে নানাবিধ দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের চলাচল ব্যাহত হতো। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সড়ক উন্নয়ন কাজ হাতে নেওয়া হলে বর্তমানে তা প্রায় সম্পন্ন হওয়ার পথে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কগুলোর উন্নয়ন সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে এলাকার শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। তারা বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি এলাকার সামগ্রিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত, যা বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের উদ্যোগ প্রশংসনীয়।
এলাকাবাসীর দাবি, পুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন। সড়ক, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকার কারণে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে তারা উল্লেখ করেন।

সড়ক উন্নয়ন কাজ প্রায় শেষ হওয়ায় স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পুকুরিয়াকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। এ বিষয়ে এলাকাবাসী বলেন, “পুকুরিয়ার আনাচে-কানাচে উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে, তা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা চেয়ারম্যান সাহেবের প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশা করি। নিউজ ডেক্স চট্টগ্রাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here