বাঁশখালীর সরলে বন্যাদুর্গত মানুষের পাশে যুবলীগ নেতা শামীম

0
49

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রায়হানুল কবির শামীম। তাঁর নেতৃত্বে বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় রায়হানুল কবির শামীম ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগের এ কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

তিনি বলেন, “মানুষের দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যেই এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

ত্রাণ গ্রহণকারী পরিবারগুলো এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে এমন সহযোগিতা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে এবং তাদের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগকালে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এভাবে মানুষের পাশে দাঁড়ানো সমাজে ইতিবাচক বার্তা বহন করে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে রায়হানুল কবির শামীমের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং মানবিক সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here