বাঁশখালীতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প

0
40

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর তৃতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ইসলামী সংগীত পরিবেশনা, আল্লামা সাঈদী (রহ.)-এর জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণমূলক আলোচনা সভা এবং দোয়া মাহফিল। গত ২৮ আগস্ট শুক্রবার সকাল ১০টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশারফ আলী মিয়ার বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ১৭০ জনেরও বেশি রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন।

সংগঠনের সভাপতি বাহার উদ্দীনের সার্বিক ব্যবস্থাপনায় এবং সেক্রেটারি আব্দুল আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরামর্শ বোর্ডের প্রধান ও যুব বিভাগের বাঁশখালী উপজেলা সাংগঠনিক সেক্রেটারি গাজী কামরুল ইসলাম চৌধুরী কামরান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের আমীর হাসান আজাদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন চৌধুরী, মাওলানা মাহমুদুল ইসলাম, ছাত্রশিবিরের দায়িত্বশীল মোহাম্মদ ফরহাদ, মাওলানা ইব্রাহিম খলিল ও আতিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের পরামর্শ বোর্ডের সম্মানিত সদস্য মোহাম্মদ আব্দুল মজিদ চৌধুরী, মোহাম্মদ আনিছ, মোহাম্মদ ফিরোজসহ সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। আলোচনা সভায় বক্তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর জীবন, কর্ম ও ইসলামের প্রচারে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here