মুরাদপুরে মিছিলের প্রস্তুতিকালে ১৪ জন গ্রেপ্তার ।

0
30

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই ২০২৬ দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ১ নম্বর রেলগেট সংলগ্ন পাকা সড়কে মিছিল করার প্রস্তুতিকালে অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোঃ কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), মোঃ ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), মোঃ এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), মোঃ ফরহাদ উল্ল্যাহ (১৯), মোঃ আরাফাত (২০), মোঃ ইফাত রহমান (১৯), মোঃ পারভেজ (২৫), মোঃ হায়দার (১৯), মোঃ নয়ন হোসেন ইমন (১৭) ও মোঃ আব্দুল্লাহ আরমান (১৭)।

পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ও পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্তের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসেনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here