বাঁশখালীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ+ সংবর্ধনা

0
56

বাঁশখালী প্রতিনিধি:
চলছে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দিতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here