দীর্ঘদিনের দুর্ভোগের অবসান! পুকুরিয়ার তিন সড়কের উন্নয়নে বরাদ্দ

0
74

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া–দেওয়ানজি সড়ক, নতুনপাড়া সড়ক ও ওয়াহাব মিয়া সড়কের উন্নয়নকাজে বরাদ্দ পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ তিন সড়কের সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। অবশেষে সড়কগুলোর উন্নয়নে বরাদ্দ নিশ্চিত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসহাব উদ্দিনের দীর্ঘদিনের প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতার পাশাপাশি ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার আন্তরিক প্রচেষ্টার ফলে এ বরাদ্দ পাওয়া সম্ভব হয়েছে। এলাকাবাসী জানান, সড়ক তিনটির উন্নয়ন হলে পুকুরিয়া ইউনিয়নের মানুষের যাতায়াতব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলেও ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে বরাদ্দ নিশ্চিত করায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসহাব উদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দ্রুত বরাদ্দের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সড়কগুলোর উন্নয়নকাজ শুরু ও সম্পন্ন হবে। এতে দীর্ঘদিনের সড়ক দুর্ভোগ থেকে মুক্তি পাবেন পুকুরিয়া ইউনিয়নের সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here