বাঁশখালীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

0
63

চট্টগ্রামের বাঁশখালীতে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মহাজনঘাটা এলাকায় মামনি ফার্মেসির সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন—কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার আব্দুল্লাহ আল মামুন (২৩) এবং পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের তহিদুল ইসলাম (২৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করি। অভিযানের সময় একটি নীল-সাদা-কালো রঙের টিভিএস মোটরসাইকেলে থাকা চালক ও আরোহীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের দখল ও হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাঁশখালী থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here