১২ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ১ শিক্ষার্থীকে  

0
61

কুমিল্লার নাঙ্গলকোটে এক মাদ্রাসার ১২ জন শিক্ষক থাকার পরও পাস করাতে পারেননি এক শিক্ষার্থীকে। সোমবার (১০ আগস্ট) দুপুরে প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে এ তথ্য জানা যায়।

দাখিল পরীক্ষার ফলাফলে দেখা যায়, উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের দাসনাইপাড়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে দুজন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় একজন। তিনিও পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক থাকার পরও শিক্ষার্থীদের এমন ফলাফল হতাশাজনক। তারা বিষয়টি তদন্ত করে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দাসনাইপাড়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. একরামুল হক বলেন, মাদ্রাসা থেকে দুইজন শিক্ষার্থীর দাখিল পরীক্ষার ফরম পূরণ করা হয়েছিল। তবে পরীক্ষায় অংশ নেয় একজন। সেও ফেল করেছে।

নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস বলেন, মাদ্রাসাটির শিক্ষকদের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here