প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ

0
33

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম (বাঁশখালী) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চট্টগ্রাম জোন-২-এর বাঁশখালী সার্ভিসিং সেন্টারের ইনচার্জ নুরুল আলম, এরিয়া ম্যানেজার আজগর হোসেন ও আহমদ কবির আজাদ, গুনাগরি এফপি সেন্টারের ইনচার্জ মোহাম্মদ ইউসুফ, পুকুরিয়া সাংগঠনিক অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান, সকাল বাজার সাংগঠনিক অফিসের ইনচার্জ মো. আরাফাত হোসাইন, বশির উল্লাহ মিয়াজি বাজার সাংগঠনিক অফিসের ইনচার্জ ডা. কায়সার, গুনাগরি অফিসের জিএম হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম, বাঁশখালী সার্ভিসিং সেন্টারের ডিজিএম শাহাদাত হোসাইন আজগর, ডিজিএম এম এ সবুর, এজিএম অলিউল্লাহ এবং কর্মকর্তা মহিউদ্দিন, ফরহাদ ও রিদুয়ান।

এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপহার তুলে দেন। তারা বলেন, মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সামাজিক দায়বদ্ধতার অন্যতম অঙ্গ। ভবিষ্যতেও মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্যোগের এই কঠিন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তারা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মানবিক এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং দুর্যোগ মোকাবিলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here