
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বাঁশখালী উপজেলা সদরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল হুদা নাসের (জাহাঙ্গীর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বখতেয়ার উদ্দীন ও আহমদ ছগীর।
এসময় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজুর রহমান, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাসেল চৌধুরী, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল কায়ছার বাদশা, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল হোসেন চৌধুরী পলাশ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদ, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, আবু বক্কর, জিয়াউল হোসাইনী, মর্তুজ আলী, ও সদস্য ওসমানসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে মামুন, বাহাদুর, আদনান, পারভেজ, আইয়ুব আলী ও আরফাতসহ অসংখ্য নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, অপপ্রচার, মিথ্যাচার ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবেন।
বক্তারা কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ঘোষিত সাংগঠনিক সপ্তাহের কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

