অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাঁশখালীর এমপি মাওলানা জহিরুল ইসলাম

0
42

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম আজ সকালে সড়ক দুর্ঘটনার কবলে পড়লেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। জানা গেছে, আজ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে তৈলারদ্বীপ সেতু এলাকায় বোয়ালখালী থেকে বাঁশখালী ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি জিপের সঙ্গে তাঁর বহনকারী গাড়ির পার্শ্ব-ধাক্কা লাগে। এতে গাড়ির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয় এবং লুকিং গ্লাস খুলে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে চালকের দক্ষতা ও বিচক্ষণতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। চালক জানান, দ্রুত গাড়ি নিয়ন্ত্রণে এনে রাস্তার পাশের দিকে সরিয়ে নেওয়ায় ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া গেছে।

আলহামদুলিল্লাহ, দুর্ঘটনার পর মাননীয় সংসদ সদস্য সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here