
জামাল উদ্দিন জাহেদ।
চট্টগ্রাম দক্ষিণ জেলায় বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক মেহেরাব এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন জয়নাল।
নতুন এ কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মেহেরাবের নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা এবং জয়নালের কর্মঠ ও সক্রিয় ভূমিকার মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত আহ্বায়ক মেহেরাব ও সদস্য সচিব জয়নালকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের নেতৃত্বে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ নতুন উদ্যমে এগিয়ে যাবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে সুসংগঠিত করা, সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার করা এবং দলীয় আদর্শ সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

