বাঁশখালীতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা

0
21

বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের হলরুমে সংশ্লিষ্ট মানবিক সংস্থার কর্মকর্তার সভাপতিত্বে নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ রুহুল আমিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এর সহকারী একান্ত সচিব মোঃ মারুফ, চট্টগ্রাম জেলা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট লায়ন নাছির উদ্দীন, শেখেরখীল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মেহেদী, বাঁশখালী পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ কিবরিয়া আজম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।

‘বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

প্রকল্পটির সহযোগী সংস্থা হিসেবে রয়েছে ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (CRS) এবং বাস্তবায়নকারী সংস্থা কারিতাস বাংলাদেশ।

অনুষ্ঠানে চাম্বল ইউনিয়নের আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে এ সহায়তা কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
এ সময় স্থানীয় পর্যায়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসন ও জীবনযাত্রা স্বাভাবিক করতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন পূরণে নগদ সহায়তা কার্যকর ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতেও দুর্গত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here