বাংলাদেশ সড়ক মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে জহিরুল ইসলাম এমপির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

0
33

বাংলাদেশ সড়ক মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি. নং-১৮৩২), বাঁশখালী উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সংসদ সদস্য জনাব জহিরুল ইসলাম এমপির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব ওয়াজি উল্লাহর নেতৃত্বে সভাপতি জনাব জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব জালাল উদ্দীন, কার্যকরী সম্পাদক এহসান উল্লাহ টিটু, সিনিয়র সহ-সভাপতি কপিল উদ্দিন, অর্থ সম্পাদক নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীনসহ সংগঠনের অন্যান্য সম্পাদক, সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে সংগঠনের চলমান কার্যক্রম, পরিবহন শ্রমিকদের বিভিন্ন সেবা ও কল্যাণমূলক কার্যক্রম, শ্রমিক কল্যাণ তহবিল আদায় এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ শ্রমিকদের স্বার্থ ও অধিকার সংরক্ষণ, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here