বাঁশখালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন

0
39

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।  রোববার (১৬ আগস্ট) থেকে শুরু হওয়া এ মৎস্য পক্ষ চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। এ উপলক্ষে মৎস্য সম্পদের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্য খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে উৎসাহিত করার পাশাপাশি জলাশয় ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here