
মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপকূলীয় ডিগ্রি কলেজ মিলনায়তনে চট্টগ্রাম সমিতি কাতারের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
চট্টগ্রাম সমিতি কাতারের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। চট্টগ্রাম সমিতি কাতারের সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে এবং সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান চৌধুরী, দেলোয়ার আজিম চৌধুরী, মুক্তিযুদ্ধা মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোহাম্মদ শোয়াইবুর রহমান কায়েস, রবিউল হাসান শাপলা, নুরুল আলম, হেফাজ উদ্দীন চৌধুরী, তৈয়ব ও মনির,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি ইসমাঈল মুনসুর এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি কাতারের নেতৃবৃন্দ, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

