
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বাঁশখালী সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পুকুরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে অনুষ্ঠিত কর্মসূচিতে পুকুরিয়া ইউনিয়ন বিএনপির বর্তমান সদস্য সচিব ও বাঁশখালী কোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বোরহান উদ্দিন মাতব্বর নূরীর নেতৃত্বে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা দলীয় ব্যানার ও বিভিন্ন স্লোগান নিয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আজিম, বিএনপি নেতা মঈনুল হক চৌধুরী পলাশ ও মোহাম্মাদ তৌহিদুল আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে তারেক রহমানের বাঁশখালী সফর উপলক্ষে পুকুরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সফরকে কেন্দ্র করে ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যায়।
পুকুরিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানান, দলীয় কর্মসূচিতে অংশ নিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সমবেত হন। কর্মসূচিকে সুশৃঙ্খল ও সফল করতে তারা সমন্বিতভাবে কাজ করেন। তাদের ভাষ্য, পুকুরিয়া ইউনিয়ন থেকে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম ও পারস্পরিক সমন্বয়ের চিত্র ফুটে উঠেছে। তবে কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়টি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিজস্ব দলীয় কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।

