জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মহানগর এনসিপির শ্রদ্ধাঞ্জলি

0
58

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ।

​শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, চট্টগ্রাম মহানগর এনসিপি-এর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনসহ মহানগর পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

​এ সময় উপস্থিত নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। তাঁদের দেওয়া “একদফার নাহিদ ভাই, বাংলাদেশ ভুলে নাই” স্লোগানে চারপাশ মুখরিত হয়ে ওঠে। মিছিলটি লালদিঘি মাঠ থেকে শুরু হয়ে কোতোয়ালি, নিউমার্কেট মোড়,নতুন রেলস্টেশন প্রদক্ষিণ করে জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

​নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপি জাতির জন্য তাঁদের এই অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here