জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

0
42

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও সংগ্রামীদের স্মরণ করেছে। দিবসটি উপলক্ষে বুধবার চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম

পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং যারা সাহসিকতার সঙ্গে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, জাতীয় গুরুত্বপূর্ণ এই দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো এবং তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে মুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে জেলা পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এ সময় উপস্থিত কর্মকর্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশপ্রেম, ত্যাগ ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে বাংলাদেশ পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here