
বাঁশখালী প্রতিনিধি।
তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো।” পবিত্র কুরআনের আয়াতের আলোকে বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এশিয়ান গ্রুপের উদ্যোগে ত্রাণ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন।
এই মহতী উদ্যোগের জন্য এশিয়ান গ্রুপ পরিবারকে বাঁশখালীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষতঃ ডিএমডি ওয়াসিব আহম্মদ সালাম, সাকিফ আহম্মদ সালাম এবং সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম প্রমুখ।
ত্রাণ বিতরণে সময় বক্তব্যে কর আইনজীবী আবদুর রাজ্জাক রাজু বলেন— বাঁশখালীতে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অগণিত, কিন্তু আমাদের সামর্থ্য ছিল সীমিত। তাই মাঠপর্যায়ে আমার ভাইয়েরা সরেজমিনে যে তালিকা প্রস্তুত করেছেন, আমরা সেই তালিকা অনুযায়ী যথাসাধ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। যারা এবার সহায়তা পাননি, তাদের জন্যও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবার কাছে দোয়া কামনা করছি।
এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব পুইছড়ি এলাকার মানুষ। তিনটি পরিবার তাদের বসতভিটা সম্পূর্ণ হারিয়েছে। অসংখ্য পানচাষী তাদের বরজ হারিয়েছেন, মৌসুমি সবজি ও ধানচাষীদের ফসল নষ্ট হয়ে গেছে। তাই এখন শুধু ত্রাণ নয়, তাদের পুনর্বাসনই সবচেয়ে জরুরি।
আমি সরকারের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি—ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিনাসুদে বা স্বল্পসুদে পুনর্বাসন ঋণ, কৃষি সহায়তা এবং প্রয়োজনীয় প্রণোদনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানাই।
আমাদের গর্ব, প্রিয় কণ্ঠশিল্পী জনাব রবি চৌধুরী এই মানবিক বিষয়টি দেশ-বিদেশে তুলে ধরতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাঁর এই প্রচেষ্টাকে কবুল করেন৷

