মিশকাতুল ইসলাম চৌধুরীর নির্দেশনায় বাঁশখালীর ৬০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

0
42

বাঁশখালী প্রতিনিধি: দক্ষিণ জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালীর গণমানুষের নেতা মিশকাতুল ইসলাম চৌধুরীর নির্দেশনায় বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক ও বাঁশখালী উপজেলা যুবদল নেতা আল ইমরান এবং সাবেক ছাত্রদল নেতা নুর উদ্দীনের উদ্যোগে, রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ও যুবদল নেতা ফোরকানের সহযোগিতায় বাঁশখালীর বিভিন্ন এলাকায় ৬০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক ও যুবদল নেতা আল ইমরান, স্বেচ্ছাসেবক দল নেতা সাহাব উদ্দীন, ছাত্রদল নেতা জামাল, মারুফ, হেলালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়বদ্ধতা থেকেই এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, বন্যাদুর্গত মানুষের পাশে এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে সহায়ক ভূমিকা রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here