বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে পোষা প্রাণীদের জন্য বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

0
32

নিজস্ব প্রতিনিধি, বাঁশখালী:

চট্টগ্রামের বাঁশখালীতে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. জুলকারনাইন শাওন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরফাতুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আমজাদ, শুভ দে, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ ফেরদাউস, জেম এ জেনি, সানজিদা আফরিনসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

ক্যাম্পে পোষা বিড়াল ও কুকুরের জন্য ক্যাট ফ্লু (Cat Flu) এবং রেবিস (Rabies) প্রতিরোধী টিকা বিনামূল্যে প্রদান করা হয়। এ সময় প্রাণীপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের পোষা প্রাণীদের স্বাস্থ্যসেবার আওতায় আনেন।

আয়োজকরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পোষা প্রাণীর সুস্থতা নিশ্চিত করতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here