
স্টাফ রিপোর্টার।
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ মুজিবুর রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) রাতে পরিচালিত অভিযানে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন। এ সময় বাঁশখালী থানা পুলিশ এর একটি টিম অভিযানে সহযোগিতা করে।
অভিযান চলাকালে রুহুল্লাহাট এলাকা থেকে মোঃ মুজিবুর রহমানকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে বহন করা কয়েকটি গাঁজার পুরিয়া উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়। অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

