এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

0
19

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে দরিদ্র ও মেহনতি শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে “এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটি”। শুক্রবার (১ মে) বিকেলে সংগঠনটির উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে অসহায় ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।ফোরামের চেয়ারম্যান হাশমিরা হায়দার চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মানবিক কার্যক্রমে দুই শতাধিক দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে চাল, ডাল, লবণ ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দিন এনে দিন খাওয়া মানুষের জন্য এই সহায়তা কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। চট্টগ্রাম নগরীর জিইসি মোড় সংলগ্ন হোটেল পেনিনসুলা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় ইনকিলাব মঞ্চের সদস্য আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ মানবিক এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফোরামের চেয়ারম্যান হাশমিরা হায়দার চৌধুরী বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন হলেও বাস্তবতায় দেখা যায়—অনেক শ্রমিক এই দিনেও কাজ করতে না পেরে খাদ্য সংকটে পড়ে। বিশেষ করে পরিবহন বন্ধ থাকায় দিনমজুর ও নিম্নআয়ের মানুষদের আয় বন্ধ হয়ে যায়, ফলে তাদের পরিবারে অনাহার-অর্ধাহারের পরিস্থিতি সৃষ্টি হয়। সেই বিষয়টি বিবেচনায় রেখে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে সমাজ থেকে দারিদ্র্য অনেকাংশে দূর করা সম্ভব।”

এ সময় উপস্থিত ছিলেন জনতার ঐক্যের প্রধান উদ্যোক্তা আবদুল্লাহ আল মামুন, আশরাফ উদ্দিন নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা। মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here