
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি মাওলানা জহিরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের নৈতিক শিক্ষা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

