
মোহাম্মদ ইমরান, বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম প্রকাশ ‘ডাকাত এসপি’কে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ,রোববার (১২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা জহিরুল ইসলামকে আটক করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ডাকাতি, হামলা ও সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে,পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট চাম্বলবাজারে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় তিনি অভিযুক্ত। এছাড়াও একাধিক মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন,
স্থানীয় বাসিন্দারা জানান, চাম্বলবাজারে সংঘটিত গুলিবর্ষণের ঘটনার পর থেকে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। অবশেষে অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তারে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে,এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে,এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ ধরনের অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে,

