We have a curated list of the most noteworthy news from all across the globe. With any subscription plan, you get access to exclusive articles that let you stay ahead of the curve.

চলতি মৌসুম ভালোয় কাটছিল আর্সেনালের। চতুর্থবারের মত এফএ কাপের শিরোপা জয়ের সুযোগ ছিলো সামনে। হঠাৎ ছন্দপতনে শিরোপার স্বপ্নে খেল বড় ধাক্কা। লিগ কাপের সেমিফাইনালে ম্যান সিটির কাছে হারের পর এফএ কাপে সাউদাম্পটনের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিল গানার্সরা।
শনিবার (৪ এপ্রিল) সেন্ট মেরি’স স্টেডিয়ামে সাউদাম্পটনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। রস স্টুয়ার্ট ও শেয়া চার্লসের গোল জয় তুলে নেয় সাউদাম্পটন।আর্সেনালের পক্ষে একটি গোল শোধ করেন ভিক্তর ইয়োকেরেস।
পুরো ম্যাচেই সবদিক দিয়ে এগিয়ে ছিল গার্নাসরা।
৬৪ শতাংশ বল দখলে রেখে ২৪টি শট নিয়ে ৯টি শট লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। অন্যদিকে সাউদাম্পটন ৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রেখেই জয় তুলে নিয়েছে। আর্সেনাল বেশি শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেনি। ফলে দুই শিরোপার স্বপ্ন ভেঙে গেল আর্সেনালের।
এদিন ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল সাউদাম্পটন। ৩৩ মিনিটে গোল করে আর্সেনালকে স্তব্ধ করে দেন রস স্টুয়ার্ট। পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছিল গানাররা। গ্যাব্রিয়েল জেসুসের বদলি হিসেবে মাঠে নামার ৮ মিনিট পর গোল করে গানারদের সমতায় ফেরান ইয়োকেরেস। কাই হাভার্টজের পাস থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান এই সুইডিশ স্ট্রাইকার।
কিন্তু শেষ পর্যন্ত সেই সমতা ধরে রাখতে পারেনি আর্সেনাল। ইংলিশ চ্যাম্পিয়নশিপের দলটি ফের লিড পায় ইয়োকেরেসের মতোই বদলি নামা এক খেলোয়াড়ের গোলে। ৭৭ মিনিটে বদলি নামা শেয়া চার্লস ৮৫ মিনিটের মাথায় টম ফেলোসের পাস থেকে গোল করে সেন্টদের উল্লাসে মাতান। এবার আর সমতাসূচক গোল আদায় করতে পারেনি আর্তেতার শিষ্যরা।
এদিকে, সাউদাম্পটনের আগে এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর চেলসি ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে পোর্ট ভ্যালেকে।