ভারতের আগ্রাসনের প্রতিবাদে বাঁশখালীতে হেফাজতের বিক্ষোভ মিছিল

0
22

আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ভারতের আগ্রাসন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাঁশখালী উপজেলা শাখা। হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, আলেম-ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলা শাখার মুহতারাম আমীর মাওলানা নুরুল হক সুজিস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম সৌদি শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন আল রাজি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা হেলাল উদ্দিন পুকুরিয়বী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান জসিম। এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভা আমীর আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, মাওলানা রেজাউল করিম ইরফান, মাওলানা নুরুল আবসার, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা ইসমাইল জবিহুল্লাহ, মুফতি হামিদুল হক, মুফতি সাইদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের ওপর নির্যাতন ও আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। একইসঙ্গে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালনের মাধ্যমে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here