
বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচরা ইউনিয়নের ইলশা গ্রামের কৃতি সন্তান ইসরাত বখতিয়ার চৌধুরী নিশু এমবিবিএস ফাইনাল পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
তিনি ইলশা গ্রামের করিম ভান্ডারীর মেয়ে। তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
ইসরাত বখতিয়ার চৌধুরী নিশুর বাবা-মা মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও মানবসেবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। তারা বলেন, “আমাদের মেয়ে যেন ভবিষ্যতে গরিব, অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে পারে—এ জন্য সবার কাছে দোয়া চাই।”
ইসরাত বখতিয়ার চৌধুরী নিশুর এই অর্জন ভবিষ্যতে চিকিৎসা পেশায় তার আরও বড় সাফল্যের পথ সুগম করবে—এমন প্রত্যাশা পরিবার ও এলাকাবাসীর।
তার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করা হয়েছে। আমিন।

