বাঁশখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

0
30

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টোর, চট্টগ্রাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাঁশখালী উপজেলা সদরে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর সাড়ে ২টা থেকে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

র‍্যালিতে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি বাঁশখালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে পিপি অ্যাডভোকেট বোরহান উদ্দিন মাতব্বর নূরী”র নেতৃত্বে একটি মিছিল অংশ নেয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল র‍্যালির সঙ্গে যুক্ত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের যানবাহন রাখার জন্যও পৃথক অবস্থানের ব্যবস্থা করা হয়। র‍্যালিকে কেন্দ্র করে উপজেলা সদরের বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে নির্ধারিত কর্মসূচি শেষে র‍্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here