বাঁশখালীর গুনাগরিতে বন্যার্তদের মাঝে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আর্থিক সহায়তা প্রদান

0
23

বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বন্যাকবলিত ৫০টি পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা জাফর আহমদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার, চট্টগ্রাম মহানগরের দায়িত্বশীল মাওলানা শামসুদ্দিন আফতাব, এম. ফুরকান আলী (সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্র জমিয়ত বাংলাদেশ), মাওলানা হাফেজ আজিজুল্লাহ, মাওলানা হাফেজ সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্ভোগ লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মানবিক ও নৈতিক দায়িত্ব। তারা জানান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here