পুইছড়ী দারুল কুরআন মডেল মাদ্রাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

0
40

বাঁশখালীর পূর্ব পুইছড়ী দারুল কুরআন মডেল মাদ্রাসার উদ্যোগে মেধার স্বীকৃতি, মানবতার সম্মান, শিক্ষা সহায়তা, এসএসসি ও দাখিল পরীক্ষায় এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নাজেরা বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেল ২টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইসমাইল হোসেন অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ-প্লাসপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি নাজেরা বিভাগের শিক্ষার্থীদের সবক প্রধান করেন মাওলানা কাইছার হামিদ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি জ্ঞানার্জনের সঙ্গে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নিউজ ডেক্স চট্টগ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here