পুকুরিয়ার পুরাতন ফেরিঘাট সড়ক পরিদর্শনে চেয়ারম্যান আসহাব উদ্দীন

0
34

বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের পুরাতন ফেরিঘাট (তেচ্চিপাড়া সড়ক) পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীন।

শুক্রবার (২৮ আগস্ট) চেয়ারম্যান আসহাব উদ্দীন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ এ সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সড়কের বর্তমান অবস্থা, চলাচলে স্থানীয়দের বিভিন্ন সমস্যা এবং প্রয়োজনীয় উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। পরিদর্শনকালে চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীন সড়কটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি আশ্বাস দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here