
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আফ্রিকা মোজাম্বিক বিএনপি উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার মোজাম্বিকের শিমুই হোটেল ডেলেসিয়াতে, আফ্রিকা মোজাম্বিক বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের সুদৃঢ় প্রতিষ্ঠার জন্যও দোয়া করা হয়।আফ্রিকা মোজাম্বিক বিএনপি নেতা মোজাম্মেল হক সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফ্রিকা মোজাম্বিক বিএনপি প্রতিষ্ঠাতা আহবায়ক জনাব আবদুল গফুর,বিশেষ অতিথি হিসাবে সরওয়ার আলম,হুমায়ুন কবির,জিয়াউর রহমান,সাদ্দাম হোসেন,ইমরান হোসেন, ফারুক ইসলাম,মিজান, হাবিব,সফি আলম,সাদ্দাম,,বেলাল, মিসবাহ উল হক,হুমায়ুন সহ
বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

