কক্সবাজার বাস কাউন্টারে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ।

0
45

কক্সবাজার বাংলাদেশের অন্যতম বৃহৎ পর্যটনকেন্দ্র। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক ও সাধারণ মানুষ এখানে ঘুরতে আসেন। তবে অভিযোগ রয়েছে, কক্সবাজারের বিভিন্ন বাস কাউন্টারে একটি চক্র সাধারণ যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ নিয়ে ভোগান্তিতে পড়ছেন দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে সংবাদকর্মী ও ভুক্তভোগী জামাল উদ্দিন জাহেদ কক্সবাজারের একটি বাস কাউন্টারে গিয়ে সাতকানিয়ার কেরানীহাটের ভাড়া জানতে চান।

এ সময় Shadhin Travels-এর এক কর্মী দুইজনের ভাড়া ৭০০ টাকা বলে জানান। পরে ভুক্তভোগী কিছুটা দূরে গিয়ে দাঁড়ালে দেলোয়ার নামে এক ব্যক্তি, যাকে সেখানে দালাল হিসেবে দাবি করা হচ্ছে, তার কাছে এসে জানতে চান কোথায় যাবেন। কেরানীহাট যাওয়ার কথা জানালে তিনি Shadhin Travels-এর বাসে যাওয়ার কথা বলেন এবং ভাড়া ৭০০ টাকা বলে জানান।

এরপর ভুক্তভোগী আবার কাউন্টারের কাছে গেলে বাসের কর্মী তাকে বলেন, “ভাই, ৬০০ টাকা দিয়েন, উঠেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, এ সময় দেলোয়ার নামে ওই ব্যক্তি এসে বাধা দেন। তার দাবি, তার অনুমতি ছাড়া কোনো বাসে যাত্রী উঠতে পারবেন না। এমনকি তাকে টাকা না দিলে কোনো গাড়িতে উঠতে দেওয়া হবে না বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় প্রশ্ন উঠেছে—বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় এবং দালালদের মাধ্যমে যাত্রী নিয়ন্ত্রণের পেছনে কারা জড়িত? ভুক্তভোগীর অভিযোগ, এ ধরনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সাধারণ যাত্রীদের প্রশ্ন—পর্যটন নগরী কক্সবাজারের বাস কাউন্টারগুলোতে এভাবে দালালচক্রের দৌরাত্ম্য আর কতদিন চলবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here