আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে বাঁশখালীতে অসহায় পরিবারের হাতে ঘর নির্মাণের উপকরণ হস্তান্তর।

0
23

নিজস্ব প্রতিবেদক।
মানবিক দায়িত্ববোধ থেকে বাঁশখালীর আবদুল্লাহ আল চৌধুরী বাড়ি বাহার ছড়া, রত্নপুর।এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন। সংগঠনের উদ্যোগে পরিবারটির জন্য নতুন বসতঘর নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী তাদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ হান্নান। এ সময় তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের অন্যতম অঙ্গীকার।আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে যারা শ্রম, সময়, অর্থ ও আন্তরিক সহযোগিতা করেছেন, আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি অসহায় পরিবার নতুন করে নিরাপদ আশ্রয়ের স্বপ্ন ফিরে পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here