যাত্রী নিয়ে মাঝপথে বিকল বাঁশখালী সুপার সার্ভিস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

0
27

নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম পরিচিত গণপরিবহন বাঁশখালী সুপার সার্ভিস। তবে যানটির বারবার যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে পেকুয়া থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাঁশখালী সুপার সার্ভিসের একটি বাস কর্ণফুলী উপজেলার ফকিরনীরহাট এলাকায় পৌঁছালে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে বিকল হয়ে পড়ে। এতে তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন বাসের যাত্রীরা।

ভুক্তভোগী যাত্রীরা জানান, এ ধরনের ঘটনা নতুন নয়। প্রায়ই চলন্ত অবস্থায় বাস বিকল হয়ে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকেই গুরুত্বপূর্ণ কাজ ও নির্ধারিত সময়সূচি থেকে পিছিয়ে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, বাঁশখালী সুপার সার্ভিসের কিছু বাস দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটি নিয়েই চলাচল করছে। এ নিয়ে অতীতেও চালক, হেলপার ও যাত্রীদের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

যাত্রীরা জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বাসগুলোর ফিটনেস ও যান্ত্রিক অবস্থা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিরাপদ গণপরিবহন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here